অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহন মালিকের জরিমানা – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৮, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৮, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

অতিরিক্ত ভাড়া আদায়ে বিআরটিসিসহ পাঁচ পরিবহন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ জুলাই) পৌর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ আদেশ দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।
এরমধ্যে বিআরটিসির দুটি, শরীয়তপুর পদ্মা ট্রাভেলস, েেগ্লারি এক্সপ্রেস, শরীয়তপুর সুপার সার্ভিসের মালিককে জরিমানা করা হয়।
এ বিষয়ে মনদীপ ঘরাই বলেন, ঈদে ঘরমুখো মানুষের কাছে দ্বিগুণ ভাড়া দেয় পরিবহনগুলো। তারা ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা ও ২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা করে নিচ্ছেন। এ অভিযোগে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ