অবশেষে বৃটেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট

অবশেষে বৃটেনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বরিস জনসন। ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডির সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজই তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

তার কার্যালয়ের এক সূত্রের বরাত দিয়ে বৃটিশ গণমাধ্যমটি জানিয়েছে, ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম বাডির সঙ্গে বৈঠকে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। আগামি অক্টোবর মাসের পার্টি কনফারেন্সে নতুন টরি নেতাকে তার পদে নিয়োগ দেয়া হবে। আরেকটি সূত্র জানিয়েছে, আজ এ নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন জনসন।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ