আগামীতে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি’ – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৬:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৬:২১ পূর্বাহ্ণ

 
স্টাফ করেসপন্ডেন্ট

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে এককভাবে অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু।

শনিবার ( ১৮ জুন) বিকেলে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজিবুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কোনো দলের সঙ্গে জোট করবে না। কারণ দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপির উপরে বিরক্ত। তাই এই দুই দলকেই জনগণ আর চায়না। এই দুই দলের বাইরের অন্য দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। আর সে লক্ষে তারা জনগণের দল হিসেবে নির্বাচন করবে।

জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম আব্দুল মান্নানের সভাপতিত্বে ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ও ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান খাঁনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ