হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
“প্রতি বছর ৮ই মার্চ নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর মাধ্যমে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে আমরা বাংলাদেশসহ বিশ্বের সকল নারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীর শিক্ষা, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশী গুরুত্ব পায়। নারী দিবসের দিনে গোটা বিশ^ নারীর স্বাবলম্বী হওয়ার প্রশংসা করে তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা প্রকাশ করে। নারীর সমান অধিকার মূলতঃ সকলের অগ্রগতির নিশ্চয়তা। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অগ্রগতির ওপর নির্ভর করে একটি সমাজ ও রাষ্ট্রের উন্নতি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের সামগ্রিক উন্নয়নে যুগান্তকারী অবদান রেখেছেন। সেই থেকে বাংলাদেশের নারীরা আজ নানা প্রতিবন্ধকতা সত্বেও সাফল্য অর্জন করছে।
বর্তমানে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর অত্যাচার ও জুলুমের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। এ ধরণের অমানবিক পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ওপর সকল অনাচার-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের দৃঢ় সংকল্প ঘোষণা করছি। আমরা চাই-নারীর প্রতি সহিংসতামুক্ত পৃথিবী।
আজকের এই শুভ দিনে আমরা নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠা সহকারে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাই। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘ভেঙ্গে ফেলো বৈষম্য’ এর সফলতা কামনা করছি।
এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ