ইবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:১০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ইবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

আজ শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও শৈলকুপা উপজেলা বিএনপির সিনি যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ হুমায়ন বাবর ফিরোজ।

এছাড়া উপস্থিত ছিলেন, ইবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, রোকন উদ্দীন, সালাউদ্দিন আহমেদ, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দীন, সৌরভ, রনি, শিপন, সাক্ষরসহ অন্যান্য নেতাকর্মী।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ