করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নামলো ১ জনে – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১:০২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নামলো ১ জনে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে।

একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩২৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জনে।

নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।গত ২৪ ঘন্টায় দেশে ১৬ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার করোনায় দেশে মৃত্যু হয় ৭ জনের, শনাক্ত হয় ৪৪৬ জন। শনাক্তের হার ছিলো ২ দশমিক ২৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ সিলেট বিভাগের।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ