কারাগারে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ মার্চ) দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এই আদেশ দেন।

আবু সাঈদ চাদের আইনজীবী সামশাদ বেগম মিতালী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৫ সালের ৫ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মিছিল বের করে বিএনপি। ওই মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করে। মামলায় আবু সাঈদ চাঁদ এজাহারভুক্ত আসামি না হলেও পরে অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়।

এই মামলায় আবু সাঈদ চাঁদ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। তবে আদালত জামিনের আবেদন নাকচ করে আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ