হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২৪, ২০২২ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২৪, ২০২২ ২:০২ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহণের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হন আরও ২০ জন। ওই ঘটনায় দুটি মামলা করা হয়।
এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ