কুলাউড়ায় মাটি চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামনগর গ্রামে পাহাড় ধ্বসে ৩ শিশু নিহত হয়েছে। নিহতরা হলো- একই গ্রামের তছলিম মিয়ার পুত্র সুমন মিয়া (১৩), আব্দুল করিমের পুত্র কবির আহমদ (১০), আব্দুস ছালামের পুত্র নাহিদ আহমদ (১২)।

স্থানীয়রা জানান, শনিবার ১ টার দিকে ওই তিন শিশু একসাথে ভাটেরা রাবার বাগান এলাকায় (মাছরাঙা) পাখির বাসার গর্ত থেকে ছানা ধরতে যায়। এসময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। মাটি চাপায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

নিহত একজনের হাত দেখে শনাক্ত করে গ্রামবাসী মিলে মাটি সরিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। মর্মান্তিক এই দূর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ