হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

কামরুজ্জামান শাহীন॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক কমিটি হওয়ার ৪০ দিন পর রাজধানীর নয়াপল্টনে নতুন সহ-সভাপতি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কয়েক হাজার নেতা-কর্মীদের সাথে নিয়ে শোডাউন করেছেন।
বৃহস্পতিবার ( ৭ জুলাই) বিকাল ৩ টার দিকে ফরিকারপুর এলাকা থেকে তিনি মিছিল সহকারে শোডাউন দিয়ে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় যুবদল নেতা-কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এদিকে নতুন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন তখন কয়েক হাজার যুবদল নেতা-কর্মী তার সাথে অবস্থান করেন। তারা নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে স্রোগান দিতে থাকেন। এসময় তারা বিএনপি’র চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতেও স্রোগান দেন।
উল্লেখ্য- গত ২৭ মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় আংশিক নতুন কমিটি ঘোষনা দেওয়া পর মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বিশাল শোডাউন নিয়ে আগমন করেন।
এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ