ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৭:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৭:৫১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলছাত্রলীগের সংঘর্ষে   আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেছেন গণসংহতিআন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রবিবার (২৯ মে) বেলা ১১টার দিকে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হসপিটাল চিকিৎসাধীন আহতদের স্বাস্থ্যেরখোঁজখবর নেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্য জানিয়েছেন।

জোনায়েদ সাকি বলেন, জবাবদিহিতাবিহীন রাষ্ট্রক্ষমতার বলেই সরকারি ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে নিপীড়নেরকারাগারে পরিণত করেছে।

তিনি বলেন, একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তাঁর সাথে ছিলেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, সহসভাপতি সাদিক রেজা, সাধারণসম্পাদক সৈকত আরিফ, সহ সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী প্রমুখ

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ