টোল না দিয়ে পদ্মা সেতু পার হওয়া যুবক আটক – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ১:৪২ অপরাহ্ণ

 

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু অতিক্রম কালে খালেদ মাহফুজ (২২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সেতুর জাজিরা প্রান্ত থেকে তাকে আটক করা হয়। পরে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয় ওই যুবককে। খালেদ মাহফুজ নড়াইলের নরাগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা একটি মোটরসাইকেলসহ খালেদ মাহফুজকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।তিনি আরও জানান, মাওয়া প্রান্তে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে আসেন খালেদ মাহফুজ। জাজিরা প্রান্তে আসলে সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে। পরে মোটরসাইকেলসহ মাহফুজকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ