দুই জেলা ও এক মহানগরে কৃষক দলের নতুন কমিটি – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দুই জেলা ও একটি মহানগরে জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা দক্ষিণ ও চুয়াডাঙ্গা জেলা এবং কুমিল্লা মহানগর শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা

মোস্তফা জামানকে আহ্বায়ক ও গাজী মোহাম্মদ মামুন হুদাকে (হাজী মামুন) সদস্যসচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন- কৃষিবিদ অধ্যাপক রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, হাসান শাহরিয়া খান, আবুল বাশার খান, মো. হানিফ মিয়া ও মিজানুর রহমান (মিলন কমিশনার)।

কুমিল্লা মহানগর

আহ্বায়ক করা হয়েছে কাজী মো. শাহিনুর হুসাইনকে (শাহিন) ও সদস্যসচিবের পদ দেওয়া হয়েছে ইকরাম হোসেন তাজকে। যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন- এ আর জামাল হোসেন, মনিরুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট ফারহানা সেলিম, কাজী বাকের উদ্দিন ও আতিকুর রহমান স্বপন।

চুয়াডাঙ্গা জেলা

মো. মোকাররম হোসেনকে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে মো. তবারক হোসেনকে। এছাড়া মো. আরিফ হোসেন জোয়ার্দার (সোনা) ও মো. তরিকুল ইসলাম জোয়ার্দার বিলুকে যুগ্ম আহ্বায়ক করে চুয়াডাঙ্গা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ