হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২৬, ২০২২ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২৬, ২০২২ ২:০৫ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলা সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। আটক যুবকের নাম বায়েজিদ তালহা।
রবিবার (২৬ জুন) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে সিআইডি।
সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে পরদিন যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। এসময় সেতুর ওপরে মানুষের ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বোল্টু খুলে টিকটক ভিডিওটি করেন বায়েজিদ।
৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সেতুর রেলিংয়ের দুটি নাট হাত দিয়েই খুলে ফেলেন ওই যুবক। খোলা নাট হাত নিয়ে তিনি বলেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের…পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’
এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ