পিরোজপুর-সুনামগঞ্জ জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ৬:১০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পিরোজপুর ও সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাহিদা বেগমকে সভাপতি ও রহিমা আক্তার হাসিকে সাধারণ সম্পাদক করে মহিলা দল পিরোজপুর শাখার ১৪৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

আরও বলা হয়, লুৎফা আনোয়ারকে সভাপতি ও অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনকে সাধারণ সম্পাদক করে মহিলা দল সুনামগঞ্জ শাখার ৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

উভয় কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ