ফের করোনা আক্রান্ত বিএনপি নেতা আলাল – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৯, ২০২২ ৬:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৯, ২০২২ ৬:০৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আবারও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ভারতে যাওয়ার পূর্বে করোনা পরীক্ষা করালে মঙ্গলবার (২৮ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বুধবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে ১৩ জুন ভারত যাচ্ছিলেন। সেদিন বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারপর উচ্চ আদালতের নির্দেশে আবার ভারতে যাবার পূর্বে করোনা পরীক্ষা করালে তার পজিটিভ রিপোর্ট আসে।

এর আগে ২০২০ সালের ২ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ