বন্যার্তদের সাহায্যার্থে মহিলা দলের তিন কমিটি গঠন – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপডেন্ট

দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অসহায় বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ ও বন্যা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তিনটি কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সার্বিক ব্যবস্থাপনা কমিটিতে আছেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানকে। এছাড়া সদস্য হিসেবে আছেন শাম্মী আক্তার, নাজমুন নাহার বেবী, জাহান পান্না ও শাহানা আক্তার শানু।

অন্যদিকে ত্রাণ সেল কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। সদস্য হিসেবে আছেন নায়াব ইউসুফ, আনোয়ারা বেগম ও শিল্পী রেজা।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ