বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে: নানক – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ২:০১ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ মার্চ) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, মানুষ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, আমরাও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাই তাদের নির্বাচন ভালো লাগে না, নির্বাচন কমিশন ভালো লাগে না।

জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

জেলা ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে খাবিরুল ইসলাম খান বাবুকে সভাপতি ও নাফিউল করিম রাব্বীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ