বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করল নাঈম-শাবনাজের কন্যাদ্বয় – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। একে অপরকে ভালোবেসে বাস্তবেও জুটি বেধেছেন তারা। বর্তমানে দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈমকে নিয়ে তাদের সুখের সংসার।

মাঝে মাঝেই দুই মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গাওয়ার ভিডিও আপলোড করেন নাঈম। যে ভিডিওতে নাঈম বাজান বাদ্য আর বড় মেয়ে মাহাদিয়ার কণ্ঠে থাকে গান। গান গেয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া। তবে একটু চুপচাপ থাকেন ছোট মেয়ে নামিরা।

এবার জানা গেলো দুই মেয়ে প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করছেন। ঈদ উপলক্ষ্যে নির্মিত বাটার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা। গত ১৪ জুন এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ টিম বিজ্ঞাপনটি বানিয়েছে। ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবে বিজ্ঞাপনচিত্রটি।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ