হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশা থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ আরিফ (২৪) ও নিরব দফাদার (৪০) নামের দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার ( ৬ জুলাই) বিকাল পৌনে ৪ টার দিকে ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া বাগারহাট লঞ্চঘাটের পাকা সড়কের উপর থেকে তাদেরক আটক করা হয়।
আটককৃত আরিফ ও নিরব দফাদার ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুন্সিরচর এলাকার বাসিন্দা।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে পাংগাসিয়া বাগারহাট লঞ্চঘাটের পাকা সড়কের উপর থেকে আরিফ ও নিরব দফাদার নামের দুই যুবককে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ