যুক্তরাজ্য বিএনপি নেতা বদরুল ইসলাম কয়েছের মৃত্যুতে মাহিদুর রহমানের গভীর শোক – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৮:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৮:৩৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রেটার লন্ডন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বদরুল ইসলাম কয়েছ এর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ।

আজ এক শোকবার্তায় মাহিদুর রহমান বলেন, ‘বদরুল ইসলাম কয়েছের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো দেশে বিদেশে বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুম বদরুল ইসলাম কয়েছ সকলের কাছে একজম সৎ, বিনয়ী ও ত্যাগী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর । তার মৃত্যুতে আমরা তৃনমূলের একজন ত্যাগী নেতাকে হারালাম’’।

শোকবার্তায় মাহিদুর রহমান আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে মরহুম বদরুল ইসলাম কয়েছ যুক্তরাজ্য ও বাংলাদেশে তার নিজ এলাকা সিলেটে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।

শোকবার্তায় মাহিদুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ