যে ৫ দিন ‘তাকবিরে তাশরিক’ পড়া জরুরি! – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৮, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৮, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ

 

হাফিজ মাছুম আহমদ দুধরচকী

‘তাকবিরে তাশরিক’ হলো মহান আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি ও প্রশংসা ঘোষণা। প্রতি হিজরি বছরের জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে ১৩ তারিখ আসরের নামাজ পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক ১ বার পড়া ওয়াজিব। আর ৩ বার পড়া মোস্তাহাব। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ, মুকিম-মুসাফির, গ্রামবাসী-শহরবাসী, জামাআতে বা একাকি প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেকের ওপর একবার করে তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আর ৩ বার পড়া মোস্তাহাব। তাকবিরে তাশরিক হলো- اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُউচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্।’অর্থ : ‘আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ মহান, আল্লাহ ব্যতিত কোনো উপাস্য নেই; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ মহান।’ সে হিসেবে এ বছর আগামী ০ ৯ জুলাই রোজ শনিবার ২০২২ (৯ জিলহজ) ফজরের নামাজ থেকে শুরু করে ১৩ জুলাই বুধবার ২০২২ (১৩ জিলহজ) আসরের ফরজ নামাজ পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর ‘তাকবিরে তাশরিক’ পড়তে হবে। এ তাকবির প্রত্যেক ফরজ নামাজের পর ও ২৩ ওয়াক্তে ১ বার করে পড়া ওয়াজিব। আর ৩ বার পড়া মোস্তাহাব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করে আল্লাহর ভালোবাসার ভাগিদার হওয়ার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

লেখকঃ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,
সাবেক ইমাম ও খতিব।কদমতলী মাজার জামে মসজিদ,সিলেট।

বার্তা প্রেরক,
ইয়াসমিন আক্তার
জনতার আওয়াজ,লন্ডন।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ