রাজবাড়ীতে ট্রাক-বাস-থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬ – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১, ২০২২ ৫:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১, ২০২২ ৫:২৭ পূর্বাহ্ণ

 

অনলাইন ডেস্ক

রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনের সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে প্রাইভেট কার ও থ্রি-হুইলারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে জানা গেছে।

উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে। চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও তিনজন মারা গেছে। বাকি একজন সেখানে ভর্তিআছে।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ