হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
‘রাতের বেলায় ভোট ডাকাতি করার সরকার আমরা চাই না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সরকার যতোদিন থাকবে ততোদিন জনগণের কল্যাণ হতে পারে না। আমরা এই সরকার বদলে দেব। এই সরকারের পুরো এডমিনিস্ট্রেশন বদলে দিতে হবে। বদলে দেয়ার জন্য একটু সময় লাগবে।’
বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলানায়তনে ‘নৈতিক সমাজ’ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের নীতিহীনতা চিহ্নিত করার সুযোগ আছে। এখন যারা ক্ষমতায় আছেন, এরা কি নীতির ভিত্তিতে এসেছে, নির্বাচন করে এসেছে? এই সরকার অবৈধ। এরা গায়ের জোড়ে ভোট ডাকাতি করে ক্ষমতায় রয়েছে।’
টিসিবি পণ্যের বিষয়ে নাগরিক সভাপতি বলেন, ‘বাংলাদেশের যেকোনো জায়গার লোক একথা বলবে। টিসিবির ৪০০ জনের পণ্য দেয়ার পরেও আরও ৪০০ জন দাড়িয়ে থাকে, তারা ট্রাকের পেছনে দৌড়াতে থাকে। ’৭৪ এর দুর্ভিক্ষ আমরা দেখেছিলাম, এখন সেই একই দলের ক্ষমতায় থাকা অবস্থায় একই দৃশ্য আমরা দেখছি।’
তিনি বলেন, ‘আজকে পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের সহনীয় পর্যায়ে রয়েছে। খোদ প্রধানমন্ত্রী এ কথা বললে মানুষ যাবে কোথায়?’
জৈষ্ঠ্য এই রাজনীতিবিদ বলেন, ‘কেয়ারটেকার সরকার হচ্ছে ৩ মাসের জন্য, তারা কিছু করতে পারবে না। তারা বলবে, তুই মর আমি শুধু ভোট করবো। আমরা সেই সরকারের কথা বলছি, যে সরকার একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে। যাতে আমরা সবাই ভোট দিতে পারি। যে ভোট ঠিকভাবে গণণা করা হবে।’
নৈতিক সমাজের সভাপতি অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন সম্পর্কে মান্না বলেন, আমসাআ আমিন ভাই কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি ছিলেন, এখন তা ছেড়ে দিয়ে নতুন দল করছেন। একজন ভালো মানুষের অন্যায় অত্যাচার পছন্দ হতে পারে না। এজন্য তিনি নতুন করে একটা কিছু করার চেষ্টা করেছেন।
অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ কাউন্সিলে আরও বক্তব্য রাখেন গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর প্রমুখ।
এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ