সরকারি দলের নেতাকর্মীদের পকেট ভরানোর বাজেট : মিনু – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৭:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৭:৩১ পূর্বাহ্ণ

 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এ সরকারের যা কিছু সবই অবৈধ। সেই হিসেবে এই বাজেটও অবৈধ। আজকে যা দেখলাম, তা এই বাজেট জনগণের কল্যাণের জন্য নয়। এই বাজেট মূলত সরকারি দলের নেতাকর্মীদের পকেট ভরানোর বাজেট।

শুক্রবার রাজশাহীর পদ্মা আবাসিকের নিজ বাড়িতে বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, এমন কিছু প্রকল্প আছে, যা অর্ধেক টাকায় করা যায়। অথচ দেখা যাচ্ছে বিশাল অংকের বাজেট। বিশেষ করে রাশিয়া ও চীনের সঙ্গে যেসমস্ত চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলোর ৫০ ভাগই চুরি হয়। তাই আমি মনে করি এই বাজেটে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।

বাংলাদেশের ৯০ ভাগ মানুষ আরও গরিবই শুধু নয়, নিঃস্ব হবে এবং দুর্ভিক্ষ হাহাকার সৃষ্টির মধ্যে দিয়ে আগামী দিনে দেশ আরও সংকটে পড়বে। এই বাজেট দিয়ে জনগণেকে রক্ষা করার কোনোই সুযোগ রাখা হয়নি বলেও জানান বিএনপির এই নেতা।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ