সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে মামলায় তাদেরও আসামি করা হবে।

তবে মামলায় আসামিদের নাম জানাননি পুলিশের এ কর্মকর্তা।

গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সোয়া ৯টার দিকে একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত। এর দেড় ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য নয়জন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ