রাসূলকে (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) কটূক্তির প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ-সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শাপলা চত্বরে অবস্থান নিয়ে তারা রাস্তা অবরোধ করে।

রবিবার (১২ জুন) দুপুরের পর নবীকে নিয়ে কটূক্তিকারী ভারতের বিজেপির দুই নেতার শাস্তি দাবিতে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।

বিক্ষোভে শিক্ষার্থী মোহাম্মদ সাহারুল বলেন, কোনোভাবেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে মানা যায় না। বিশ্বনবীকে নিয়ে কেউ কটূক্তি করলে তা আমাদের কলিজায় লাগে।

সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে মতিঝিলে নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেছে। বর্তমান তারা রাস্তা ছেড়ে দিয়েছে এবং বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করেছে।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ