ট্রেনের শিডিউল বিপর্যয়, অসহায় উত্তরবঙ্গের যাত্রীরা – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ৭:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ৭:০০ পূর্বাহ্ণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের শেষ মুহূর্তের যাত্রায় ভোগান্তির শেষ নেই। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ভয়ংকর আকার ধারণ করেছে। এমন যাত্রা বিড়ম্বনায় পড়ে গরম আর দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত ও বিরক্ত কমলাপুর রেলস্টেশনে আসা উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতের যাত্রীরা।

শনিবার (৯ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, শুক্রবার রাত থেকেই অনেক ট্রেনে যাত্রীরা নিজ গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন। অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে বাসায় ফিরে গেছেন।

উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতেই সবচেয়ে বেশি শিডিউল বিপর্যয় দেখা গেছে। কোনো কোনো ট্রেন দুই-তিনবারও সময় পরিবর্তন করেছে। স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাটা যাত্রীরা সবাই প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে বসে আছেন। ক্লান্ত শরীর নিয়ে অনেককে ঘুমাতে দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশনে ছোট্ট শিশুদের নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তাদের বাবা-মায়েরা। তার উপরে গরমে দীর্ঘ সময় অপেক্ষা করে ক্লান্তও তারা। কেউ স্টেশনেই চাদর কিংবা কাগজ বিছিয়ে শুয়ে পড়েছেন।

দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস গতকাল রাত ৮টায় ছাড়ার কথা। সেটি স্টেশনে এসেছে আজ ভোর ৬টায়। স্টেশন ছেড়ে গেছে সকাল ৭টায়। কুড়িগ্রাম এক্সপ্রেসের গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের গাড়ি স্টেশন ছেড়েছে রাত ১টার পরে। সুন্দরগঞ্জ এক্সপ্রেসের নতুন সময় দেওয়া হয়েছে ১১টা ২০ মিনিট।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির কয়েকবার সময় পরিবর্তন করা হয়। সকাল সোয়া ৮টায় কমলাপুর রেলস্টেশন ছাড়া কথা থাকলেও স্টেশনের নির্ধারিত সূচি অনুসারে দেখানো হচ্ছে ট্রেনটি সাড়ে ১০টায় ছেড়ে যাবে।

তবে পরে আবার ঘোষণা করা হয় ট্রেনটি কমলাপুর ছেড়ে যাবে বেলা ১১টায়।

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

শীর্ষ খবর/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ