গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান শেষে গত মঙ্গলবার গভীর রাতে সার্কিট হাউজ মিলনায়তনে রেজাউল করিম রেজাকে সভাপতি ও মৃদুল মোস্তাফিজ ঝন্টুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৭১ সদস্যের কমিটির মধ্যে ঘোষিত ৭ জনের মধ্যে সভাপতি ও সম্পাদক ছাড়া অপর ৫ জন হচ্ছেন সহ-সভাপতি আমিনুর জামান রিংকু ও সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল চৌধুরী শাহীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবু আল আহসান সরকার মিঠু রয়েছেন। পরে অবশিষ্ট কর্মকর্তাদের নাম প্রকাশ করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ