রাত ১০টার পর বিয়ে নয়, খাবার এক পদ: কেন এই নীতিতে ইসলামাবাদ? – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ

 

রাতের বিয়ের অনুষ্ঠানে লাগাম টেনেছে পাকিস্তানের কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদ। নতুন নির্দেশনায় বলা হয়েছে রাত দশটার পর কোন ‍বিয়ে অনুষ্ঠান করা যাবে না।

গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা। কেবল বিয়ের অনুষ্ঠানে নয়, বিয়ের খাবারের লাগামও টানা হয়েছে। বাহারি পদের খাবার প্রতিযোগিতাও তাই বন্ধ হওয়ার মুখে।

এবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মত নিয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী খাবারের এক ডিশ/পদের বেশি খাবার বিয়ের মেন্যুতে রাখা যাবে না।

কেউ এই আদেশ অমান্য করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে বলেও সতর্ক করেছে ইসলামাবাদ পুলিশ।

এই আদেশের ফলে বিয়েতে ধনী-গরীব মিলে খাবার পরিবেশনের যে প্রতিযোগিতা চলত, সেখানে খানিকটা ভাটা পড়বে বলেই মনে করছেন অনেকে।

অনেকে আবার ভাবছেন শাহবাজের এই আদেশ বিয়ের আনন্দ-উৎসবেই লাগাম টানবে।

তবে পাকিস্তান সরকার কেন এমন পথে হাঁটছে, সে বিষয়ে জিও নিউজের প্রতিবেদনে তেমন কিছুই জানানো হয়নি।

সূত্র: জিও নিউজ

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ